মাইক্রোসফটকে হঠিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থার সিংহাসনে এনভিডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : মাইক্রোসফটকে পেছনে ফেলে দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার শিরোপা জিতে নিল এনভিডিয়া। সম্প্রতি চিপ মেকার সংস্থার শেয়ার প্রায় তিন শতাংশ বেড়ে যায়। শেয়ারের দল বেড়ে যাওয়ায় মাইক্রোসফটকে পিছনে ফেলে এগিয়ে গেল এনভিডিয়া।

এনভিডিয়া সাধারণত গ্রাফিক্স কার্ড, মাদার বোর্ড, প্রসেসর তৈরি করে। সম্প্রতি দেখা গিয়েছে, এই সংস্থার শেয়ারের দর ৩.৭ শতাংশ বেড়ে গিয়েছে। এনভিডিয়ার সম্পত্তির পরিমাণ এখন ৩.৩৪১ ট্রিলিয়ান ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে মাইক্রোসফট কোম্পানির শেয়ারের দর কমেছে ০.৫ শতাংশ। বিল গেটসের সংস্থার শেয়ারের দর কমে সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩.৩১৪ ট্রিলিয়ান ডলার। এনভিডিয়া পিছনে ফেলে দিয়েছে আই ফোন নির্মাণকারী সংস্থা অ্যাপেল সংস্থাকেও। জানা গিয়েছে, অ্যাপেল সংস্থার শেয়ারের দর ১.২ শতাংশ কমেছে। অ্যাপেলের শেয়ারের দর কমে সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩.২৮০ ট্রিলিয়ান ডলার।

কিন্তু কী কারণে এনভিডিয়ার শেয়ার বাড়ল। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে। এনভিডিয়া এআই প্রসেসর তৈরি করে।এই প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ার ফলেই এনভিডিয়ার শেয়ারের দরেও তার প্রভাব পড়েছে। এখন ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারই সবচেয়ে বেশি বেচাকেনা চলছে। অ্যাপেল, মাইক্রোসফট, টেসলা সবাইকেই ছাপিয়ে চলে গিয়েছে কম্পিউটার চিপ মেকিং সংস্থা। জানা গিয়েছে, চলতি বছর গত মে মাস থেকেই এনভিডিয়ার ব্যাকওয়েল এআই চিপের চাহিদা বেড়েছে। মনে করা হচ্ছে, আগামী বছর এই এআই চিপের চাহিদা আরও বাড়তে পারে। ফলে এই চিপ মেকিং স্ংস্থার শেয়ার যে আগামী দিনে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের