চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। কারণ, সম্প্রতি তিনি চুপিসারে বিয়ে করেছেন নিজের থেকে পাঁচ বছরের ছোট অভিনেতা খুশহাল খান-কে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই পাকিস্তানি শোবিজ দুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা-বিয়ের পর কি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেন এই তারকা?

৩১ বছর বয়সী রামশা খান দীর্ঘদিন ধরেই পাকিস্তানি টেলিভিশন ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ। তবে এবার ব্যক্তিগত জীবনের একটি সিদ্ধান্ত তাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। জানা গেছে, খুব সীমিত পরিসরে ও গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয়েছিল তাদের নিকাহ। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই নিকাহর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। বিষয়টি নিয়ে অসন্তোষও প্রকাশ করেন অভিনেত্রী।পরবর্তীতে রামশা ও খুশহাল নিজেরাই বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন। লাল বিয়ের পোশাকে রামশাকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও একটি বিষয় অনেকের নজর কাড়ে-বিয়ের ছবিগুলিতে তিনি নিজের মুখ আড়াল করে রেখেছিলেন।

শুধু তাই নয়, বিয়ের পর রামশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও বেশ কিছু বড় পরিবর্তন করেছেন। তিনি তার সব পুরনো পোেস্ট মুছে ফেলেছেন, এমনকি প্রোফাইল ছবিও সরিয়ে দিয়েছেন। নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে তার স্বামী খুশহাল খানকে। এছাড়া তিনি তার ফলো লিস্ট থেকেও সবাইকে সরিয়ে দিয়ে এখন শুধু স্বামীকেই অনুসরণ করছেন। এই ঘটনাকে ঘিরে পাকিস্তানি বিনোদন মহলে জোর গুঞ্জন-বিয়ের পর হয়তো শোবিজ থেকে দূরে সরে যাচ্ছেন রামশা। যদিও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে,তিনি আপাতত কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন। আগামী কয়েক মাস কোনও ধারাবাহিক বা নতুন প্রজেক্টে তাকে দেখা যাবে না। তবে এই জল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রামশা খান। ফলে ভক্তরা এখন অপেক্ষায়-বিরতির পর আবার কবে পর্দায় ফিরবেন তাদের প্রিয় অভিনেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ