পাকিস্তানে অপহৃত হিন্দু কিশোরীকে পরিবারের কাছে ফেরাল না আদালত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেনজিরাবাদ জেলার বাসিন্দা ওই কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোহানা শর্মা কুমারী (Sohana Sharma Kumari)। বয়স ১৪ বছর। ধর্মে হিন্দু। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেনজিরাবাদ জেলার বাসিন্দা। গত ২ জুন ওই কিশোরীর গৃহশিক্ষক এবং তাঁর কয়েকজন সহযোগী মিলে  জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তর করে এক মুসলিম ব্যক্তি বিয়ে করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন কিশোরীর বাবা। মামলাটি আদালত পর্যন্ত গড়ালেও মেয়েটিকে তার বাবা মায়ের কাছে ফেরাতে অস্বীকার করল পাক আদালত।

অভিযোগ, দক্ষিণ সিন্ধ প্রদেশের বেনজিরাবাদ জেলার বাসিন্দা সোহানা শর্মা কুমারীকে গত ২ জুন তার বাড়ি থেকে মুসলিম গৃহশিক্ষক এবং তার সহযোগীরা জোর করে তুলে নিয়ে যায়। কিশোরীর মাকে বন্দুক দেখিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে ১৪ বছর বয়সী ওই হিন্দু ছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তার বাবা দিলীপ কুমার (Dilip Kumar) থানায় অভিযোগ দায়ের করেন। পরে, মেয়েটি একটি ভিডিওতে স্পষ্টভাবে বলে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছে। যদিও সেই সময় তার বাবা-মা বলেছিলেন যে তাদের মেয়ের বয়স কম।

মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অপহরণের ৫ দিন বাদে বেনজিরাবাদ জেলার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ মেয়েটিকে নিজেদের হেফাজতে নিয়ে শুক্রবার লারকানার জেলা আদালতে পেশ করে। আদালতে জবানবন্দিতে সোহানা বিচারককে বলেন যে তাকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল। কিন্তু সে তার বাবা মায়ের কাছে ফিরতে চায়। ওইদিন বিচারক তাঁর পর্যবেক্ষণে জানান, মেয়েটি চাপের মধ্যে থেকে বিবৃতি দিয়েছে, তাই ১২ জুন পর্যন্ত শুনানি মুলতবি করা হল। পাশাপাশি ওই কিশোরীকে মেয়েদের হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র