কাতারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের মুহূর্মুহু আক্রমণে হয়রান হয়ে মধ্যপ্রাচ্যের সাহায্য ভিক্ষা করেছিল পাকিস্তান। অবশেষে ভিক্ষার ঝুলি হল পূর্ণ।  কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার (১৯ অক্টোবর) ভোরবেলা কাতারের বিদেশ মন্ত্রক এক বিবৃতি মারফত এই তথ্য জানায়। পাক আফগানদের মধ্যে যুদ্ধ বন্ধ হোক এ যেমন চাইছিল কাতার, তুরস্করও মনোবাঞ্ছা ছিল তেমনটাই। তার যুদ্ধবিরতির উদ্যোগে কাতারের পাশাপাশি সহ-মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তুরস্কও।

১৮ অক্টোবর শনিবার দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিল আফগানিস্তান এবং পাকিস্তানের প্রতিনিধি দল। সেই আলোচনার ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে দুই দেশ ভবিষ্যতের ফলো আপ বৈঠক করবে বলেও জানা গিয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব প্রদান করেছেনন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করেছিলেন ইসলামবাদের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালিবান। তারপর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিগত দুই সপ্তাহে দ্বিপাক্ষিক সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। সীমান্তবর্তী এলাকায় সামরিক সংঘর্ষে কমপক্ষে ১০০ জনের প্রাণহানি হয়। আহত হন কয়েক হাজার মানুষ। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ‘তেহেরিক ই তালিবান পাকিস্তান‘ (টিটিপি) এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলি নিরাপদ আশ্রয় পাচ্ছে। দু‘সপ্তাহ আগে জঙ্গিগোষ্ঠী ধ্বংসের উদ্দেশ্যে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়। এর জবাবে আফগান বাহিনীও সীমান্ত এলাকায় পাক সেনাদের ওপর হামলা চালায়। তারপর থেকেই উভয় দেশের মধ্যে খারাপ সম্পর্ক সংঘর্ষের রূপ নেয়।

এর আগে গত সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পাকিস্তান নতুন করে আগগানিস্তানে বিমান হামলা চালায়। তখন তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহো মুজাহিদ দাবি করেছিলেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। গত শুক্রবার পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশে টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্থানি নেতা নিহত হয়েছিলেন। এর ফলে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে ওঠে। আফগান সরকার শুরু থেকেই জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থনের কথা অস্বীকার করে আসছে।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের হাতে কাতার ও তুরস্কের থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। ফলে তারা যে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন এটাই দেখার যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এবং দুপক্ষই কতটা কতখানি আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে পৌঁছায়।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক