আফগানিস্তানে ঢুকে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, নিহত ৩ শিশু-সহ ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ফের সীমানা টপকে আফগানিস্তানে ঢুকে বিমান হামলা চালাল পাকিস্তানের বায়ুসেনা। আর ওই হামলায় প্রাণ হারিয়েছে তিন শিশু সহ আটজন। দেশের মাটিতে পাকিস্তানের বিমান হামলায় বেজায় চটেছে আফগানিস্তানের তালিবান সরকার। পাকিস্তানকে ওই হামলার যোগ্য জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ’আল জাজিরা’ জানিয়েছে, গত শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলি শহরের একটি সেনা শিবিরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় পাকিস্তানের সাত সেনা আধিকারিক ও জওয়ান প্রাণ হারান। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। ওই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার আফগনিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা পাকতিকা প্রদেশের বারমালে ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাক সেনা। ওই বিমান হামলায় বারমোলে ছয় জন প্রাণ হারান। তার মধ্যে তিন শিশু ও তিন মহিলা রয়েছে। খোস্ত প্রদেশে হামলায় আরও দুই মহিলা নিহত হয়েছেন।

সীমান্ত টপকে আফগানিস্তানে ঢুকে বিমান হামলা চালানোয় পাকিস্তান সেনার উপড়ে হাড়ে-হাড়ে চটেছে তালিবান সরকার। এদিন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাক হামলার নিন্দা করে বলেছেন, ‘বার বার আফগানিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে পাক সেনা। এভাবে সার্বভৌমত্ব লঙ্ঘনকে কিছুতেই মেনে নেওয়া হবে না। এমন হামলা চলতে থাকলে পরিণতি আরও খারাপ হবে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সোমবারের হামলার ঘটনায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে