পাকিস্তানি জেল থেকে ছাড়া পেলেন ম‍ৎস্যজীবী-সহ ২০৩ ভারতীয়

গত ১২ মে ১৯৮ ভারতীয় ম‍ৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মানবিকতা দেখিয়ে ম‍ৎস্যজীবী-সহ ২০৩ ভারতীয়কে পাকিস্তানি জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াঘা সীমান্ত পেরিয়ে ওই ২০৩ ভারতীয় দেশে ফিরেছেন বলে শুক্রবার জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০৩ ভারতীয়কে মুক্তি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কখনই নিরীহ মানুষকে নিয়ে কূটনীতি কিংবা রাজনীতি করতে চাই না। মানবিকতা আমাদের কাছে সবার ওপরে।’

জল সীমা লঙ্ঘনের দায়ে প্রায়শই ভারত ও পাকিস্তানের উপকূল রক্ষী ও নৌবাহিনীর হাতে আটক হন দুই দেশের ম‍ৎস্যজীবীরা। দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পরে ধরপাকড়ের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই পেটের তাগিদে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিরীহ ম‍ৎস্যজীবীদের অকারণে গ্রেফতার না করার জন্য আর্জি জানিয়ে আসছে।

গত ১২ মে সৌজন্য দেখিয়ে ১৯৮ ভারতীয় ম‍ৎস্যজীবীকে মুক্তি দিয়েছিল পাকিস্তান সরকার। এদিন যে ২০৩ ভারতীয়কে ফের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ২০০ জন ম‍ৎস্যজীবী এবং তিন জন সাধারণ নাগরিক রয়েছেন। পাকিস্তানি জেলে এখনও কত ভারতীয় ম‍ৎস্যজীবী ও সাধারণ নাগরিক বন্দি রয়েছেন সে বিষয়ে কোনও তথ্য দিতে রাজি হননি পাকিস্তানের বিদেশ মন্ত্রী।   

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২