বিমান অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দেওয়ায় গ্রেফতার যাত্রী

স্থানীয় সময় শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দিলেন এক যুবক। যার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিমানের বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সময় শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের ওজেড-২১২৪ ফ্লাইটটি অবতরণ করছিল। অবতরণের সময় বিমানের এক যাত্রী প্লেনের ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দেন। ঘটনায় বিমানের মধ্যে শোরগোল পড়ে যায়। ফ্লাইটটিতে মোট ১৯৪ জন যাত্রী ছিল। বিমানটি নিরাপদে অবতরণ করলেও বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট শুরু হয় বেশ কয়েকজন যাত্রীর। তড়িঘড়ি অসুস্থ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের ওই বিমানটি শুক্রবার জেজু দ্বীপ থেকে উড়ান শুরু করে ছিল।

অন্যদিকে বিমানটি অবতরণের সময় যে যাত্রী দরজা খুলে দিয়েছিলেন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিমান অবতরণের পর ৩০ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে অভিযুক্ত যাত্রী বিমানের দরজা খুলে দেওয়ার পর বিমানে হু হু করে বাতাস ঢুকে পড়ে।

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক