ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৬

রাশিয়ার জরুরী সেবা মন্ত্রণালয় এই প্রসঙ্গে আরও জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ৬ যাত্রীর। রাশিয়ার জরুরী সেবা মন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে রাশিয়ার পূর্বাঞ্চলে  আন্তনভ  এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় ওই বিমানের মধ্যে থাকা ৬ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জরুরী সেবা মন্ত্রণালয় এই প্রসঙ্গে আরও জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। ওই পার্বত্য অঞ্চলের কোনও উঁচু এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়েছিল বিমানটি। বিমানের ৬জন যাত্রীর মৃতদেহও উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে।

ইতিমধ্যেই ওই বিমান দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাশিয়া সরকার। কারণ যে বিমানটি ভেঙে পড়েছে সেটি প্রায় ৪২ বছরের পুরোনো। এত পুরনো একটি বিমানকে কেন ওড়ার অনুমতি দেওয়া হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি জানা গিয়েছে ধ্বংস হওয়া ঐ বিমানের মালিক আবার রাশিয়ার বিমানবন্দর গুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করার কাজের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে রাশিয়ার বিমান যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের