পাঠানকোট হামলার মূল চক্রী শাহিদ লতিফ পাকিস্তানে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঠানকোট হামলার মূল চক্রী শাহিদ লতিফ পাকিস্তানের শিয়ালকোটে নিহত। অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী তাঁকে হত্যা করে। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য শাহিদ লতিফ। ২০১৬ সালের পাঠানকোট হামলায় ৭ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন। এই হামলার মূল চক্রী ছিলেন শাহিদ। দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন এই সন্ত্রাসী।

পুলিশের তরফে জানা গিয়েছে, লতিফকে একটি মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে।  হামলাকারীদের খোঁজ চলছে। হামলায় নিহত হয়েছে আরেক জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী। বন্দুকধারীরা খুনের পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

সে শিয়ালকোটের নূট মসজিদে মৌলবি হিসেবে কাজ করতেন।  ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ৪ সন্ত্রাসবাদীকে গাইড করেন।  ভারতীয় বায়ুসেনার সাতজন কর্মী নিহত হয়৷ তিনদিন ধরে এনকাউন্টার চলে৷

১৯৯৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।  ভারত সরকার একটি ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে তাঁকে তালিকাভুক্ত করে।  

চলতি বছরের গত মাসে পাকিস্তানের করাচিতে মুফতি কায়সার ফারুক ও লস্করের জিয়াউর-রহমান নিহত হন। ফেব্রুয়ারিতে শীর্ষ হিজবুল কমান্ডার বশির আহমেদ পিয়ার রাওয়ালপিন্ডিতে নিহত হন।গত ১৮ মাসে পাকিস্তানে আরও বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে