পেগাসাস: রাষ্ট্রদূতের বিবৃতিতে গলাবুক জলে মোদি সরকার

বিবৃতিতে অক্সিজেন পেল বিরোধী শিবির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পেগাসাস-কেচ্ছায় সুপ্রিম রায়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মোদি সরকারকে আরও বিপদে ফেলে দিল ইজরায়েল। ভারতে নিযুক্ত  সে দেশের রাষ্ট্রদূত নাওর গিলন জানিয়েছেন, এই সফটওয়্যার শুধুমাত্র  কোনও একটি দেশের সরকারই কিনতে পারে। যে সংস্থা এই সফটওয়্যার তৈরি করে, সেই সংস্থাকে এই শর্তেই সফটওয়্যার তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রদূতের এই বিবৃতি বিরোধীদের তোলা অভিযোগকে ঘুরিয়ে স্বীকৃতি দিল। বিরোধীদের অভিযোগ ছিল, সব কিছু হয়েছে সরকারের নির্দেশে। 

এদিন ঠিক কী বলেছেন,  ইজরায়েলের রাষ্ট্রদূত?

বৃহস্পতিবার সর্বভারতীয় একটি বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন বলেন, ‘এই  অত্যাধুনিক সফটওয়্যার তৈরি করে ইজরায়েলের এনএসও (নিভ,শ্যালেভ,ওমরি) গোষ্ঠী। সংস্থার সঙ্গে গত কয়েকবছর ধরে আমি যুক্ত। ইজরায়েল সরকারের তরফ থেকে এই শর্তে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে, যে সংস্থায় তৈরি এই সফটওয়্যার তারা শুধুমাত্র সরকারকেই বিক্রি করবে। শর্ত ভাঙলে সংস্থার লাইসেন্স বাতিল করা হবে। ভারতে তৈরি হওয়া বিতর্ক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি  বলেন, ‘এই নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ভারতে যা হয়েছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

পেগাসাস-ইস্যুতে ভারতে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে ইজরায়েলের রাষ্ট্রদূত কোনও মন্তব্য না করলেও পেগাসাস সফটওয়্যার বিক্রি নিয়ে তিনি যা বলেছেন, সেটা মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। কার্যত তিনি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন। রাজনৈতিকমহলের একাংশের মতে, ইজরায়েলের রাষ্ট্রদূতের এই বিবৃতি বিরোধীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিল। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের