Mount Kanlaon Volcano: ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ,  জেগে উঠল আগ্নেয়গিরি, সরানো হল ৮৭,০০০ জনকে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র শব্দে বিস্ফোরণ। আচমকাই জেগে উঠল আগ্নেয়গিরি । দ্রুত গতিতে বেরিয়ে এল কালো ধোঁয়ার কুণ্ডলী । স্থানীয় সময় ৯ ডিসেম্বর মধ্য ফিলিপাইনে উপস্থিত কানলাওন আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত। যার জেরে  প্রাণ হাতে করে ছুটতে শুরু করেছেন সাধারণ মানুষ।  জানা গিয়েছে,  তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছিটকে পড়ে আগ্নেয়গিরির  ছাই। 

এই প্রসঙ্গে ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (PHIVOLCS ) তরফে জানান হয়েছে, পাহাড়ের চূড়া থেকে প্রচুর পরিমাণে গরম ছাই ও কাদা বের হচ্ছে। তাই আগ্নেয়গিরির কাছে থাকা ৮৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত কারুর প্রাণহানি হয়নি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

PHIVOLCS তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই আগ্নেয়গিরিটি এখনও শান্ত হয়নি। ভবিষ্যতে যেকোনো সময় ফেটে যেতে পারে। এটি  দেশের সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি । এটি নেগ্রোস অক্সিডেন্টাল এবং নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের মধ্যে অবস্থিত। ২০১৭ সালে জেগে উঠেছিল কানলাওন আগ্নেয়গিরি। তবে এরপর ফের চলতি বছর ৩ জুন বিস্ফোরণ হয়েছিল আগ্নেয়গিরি থেকে । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জেগে উঠল কানলাওন আগ্নেয়গিরি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া অগ্ন্যুৎপাতের  ভিডিও ছড়িয়ে পড়েছে । সেখানে  সামনে এসেছে , প্রথমে তীব্র বিস্ফোরণ শোনা গিয়েছে। তার পর কালো ধোঁয়ার কুণ্ডলী জ্বালামুখ ছাড়িয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫