দুর্ঘটনার কবলে বিমান, পাইলট ব্যস্ত ধুমপানে

তদন্ত কমিটি বিমান দুর্ঘটনার রিপোর্ট দাখিল করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ককপিটে বসে নিশ্চিন্তে ধুমপান করছিলেন পাইলট। আর তার জেরেই বিমান দুর্ঘটনা।

২০১৬-র ইজিপ্ট এয়ারের বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। দুর্ঘটনায় প্রাণ হারান ৬৬ জন যাত্রী। বিমানটি প্যারিস থেকে কায়রো যাচ্ছিল। মৃতদের মধ্যে ৪০ জন মিশরের নাগরিক, ১৫ জন ফ্রান্সের। দুজন করে মোট চারজন যাত্রী ইরাক এবং কানাডার। একজন করে যাত্রী আলজেরিয়া, বেলজিয়াম, ব্রিটেন, ছাদ, পর্তুগাল, সৌদি আরব এবং সুদানের।

দুর্ঘটনার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উপরে ছিল। কারপাথস থেকে ১৩০ নটিক্যাল মাইল। মাঝ আকাশে গায়েব হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে খবর আসে বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।উদ্ধার করা হয় ব্ল্যাকবক্স। দুর্ঘটনার পরে পরে সরকারের তরফ থেকে বলা হয়, সন্ত্রাসবাদীরা ওই বিমান লক্ষ্য করে গুলি চালায়। সরকারের ওই বয়ান যে সত্য নয়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে।

তদন্ত কমিটি বিমান দুর্ঘটনার রিপোর্ট দাখিল করেছে। রিপোর্ট ১৩৪ পাতার। রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী একমাত্র পাইলট। ৩৭ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন পাইলট আচমকাই সিগারেট জ্বালান। ধোঁয়ায় ঢেকে যায় বিমান। নেমে আসে এমার্জেন্সি মাস্ক। যাত্রীরা একপ্রকার নিশ্চিত হয়ে যান মৃত্যু অনিবার্য।

যে তথ্য মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিতে পারে তা হল, মিশরের অধিকাংশ পাইলটের অভ্যাস হল বিমান চালাতে চালাতে ককপিটে বসেই সুখটান দেওয়া।

তুমুল ঝড়-বৃষ্টিতে ভিজবে শহর কলাকাতা! দুপুর গড়াতেই আবহাওয়ার বড় বদল?

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের