প্যারিস সফর শেষে আবুধাবি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের প্যারিস সফর শেষে শনিবার সকালে আবুধাবি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তথা আবু ধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নায়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকের পরেই নয়াদিল্লি ফিরবেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক রয়েছে। দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই ভারতীয়। প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কর্মসূত্রে ও ব্যবসার কারণে মুসলিম প্রধান দেশটিতে বসবাস করেন। মূলত মোদির সঙ্গে আরব আমিরাতের প্রেসিডেন্টের বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বিষয় ছাড়াও বিদ্যু‍ৎ উ‍ৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। আবু ধাবির মাটিতে পা রেখেই টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ওই টুইটে তিনি লিখেছেন, ‘আবু ধাবিতে পৌঁছলাম। শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নায়ানের সঙ্গে বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত ও সংযুক্ত আরব আনিরাতের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে।’

উল্লেখ্য, দু’দিনের সফরে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ওই সফরেই তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ঁ অফ অনার’-এর গ্র্যান্ড ক্রসে ভূষিত করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। পরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান, ডুবোজাহাজ ক্রয়-সহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সফরে।

 

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত