হৃদরোগে আক্রান্ত, তবুও হাসপাতালের বিছানায় শুয়ে রেকর্ড গড়লেন পোপ

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে হাসপাতালের বিছানায় পড়ে আছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল হলেও পুরোপুরি সুস্থ নন তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। জানেন কী কীভাবে ? ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে ১২ বছর পূর্ণ করলেন তিনি।

পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।কারণ হিসেবে দেখিয়েছিলেন স্বাস্থ্যের অবনতি। তবে তাঁর পদত্যাগ ছিল ঐতিহাসিক। ৬০০ বছরের ইতিহাসে তা ছিল নজিরবিহীন। সেবার পোপ কনক্লেভ স্বাভাবিকের চেয়ে ১৫ দিন আগে শুরু হয়। পাঁচ দফা ভোটের পর পোপ ফ্রান্সিস তার উত্তরসূরি নির্বাচিত হন। সেটাই প্রথমবার, যখন একজন প্রাক্তন এবং একজন বর্তমান পোপ ভ্যাটিকানে একসঙ্গে বসবাস করেছিলেন।অবশ্য এরপরে পোপ ফ্রান্সিস নয়া পোপ হিসেবে ওই আসনে বসেন।পোপ ফ্রান্সিসের বয়স এখন ৮৮।এর আগেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইল চেয়ার ব্যবহার করেছেন।

তবে দীর্ঘদিন তিনি অসুস্থ।এমন আবহে চার্চের আনাচে কানাচে প্রশ্ন উঠছে পরবর্তী পোপ কে হবেন? কী রয়েছে ভ্যাটিকানের নিয়মাবলী, তা নিয়েও চলছে জোর চর্চা। এদিকে পোপের এমন অবস্থার কারণে দায়ভার সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই সম্ভাব্য পদত্যাগ নিয়ে ইঙ্গিত দিয়েছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও।তারা গির্জার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়।কিন্তু ট্রেনটি চলতেই থাকে।পোপ যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তবে সবকিছুই সম্ভব।’এই নিয়ে পোপ ফ্রান্সিস সম্প্রতি জানিয়েছিলেন, যদি স্বাস্থ্যগত সমস্যা খুব খারাপ। তবে যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তবে তিনি পদত্যাগ করার কথা ভাববেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের