আফগানিস্তানে ২৫ জনকে খুন করার কথা স্বীকার প্রিন্স হ্যারির

নিজের আত্মজীবনী ‘এন লা সোমবারা’তে ওই নৃশংস ঘটনার কথা উল্লেখ করেছেন রাজা চার্লসের গুণধর পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তাঁর গুণের শেষ নেই। ছোটবেলা থেকে কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন। এমনকী বখাটে আর বোহেমিয়ান জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। শুধু তাই নয়, ব্রিটিশ সেনা হিসেবে আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে লড়তে গিয়ে ২৫ নিরীহ নাগরিককে খুনও করেছিলেন প্রিন্স হ্যারি। নিজের আত্মজীবনী ‘এন লা সোমবারা’তে ওই নৃশংস ঘটনার কথা উল্লেখ করেছেন রাজা চার্লসের গুণধর পুত্র। নিরীহ মানুষকে মেরে যে তিনি মোটেও লজ্জিত নন, তাও জানিয়ে দিয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের বখাটে সদস্য।  

আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে প্রিন্স হ্যারির আত্মজীবনী। কিন্তু বৃহস্পতিবার থেকেই ব্রিটিশ রাজপুত্রের আত্মজীবনীর স্প্যানিশ অনুবাদ ‘স্পেয়ার’ স্পেনে বিক্রি শুরু হয়েছে। আর তার ফলেই প্রিন্স হ্যারির অজানা জীবনের গল্পের অংশ প্রকাশ্যে এসেছে। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শুক্রবার ‘ডেইলি টেলিগ্রাফ’ এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম সদস্য ছিলেন ডায়না পুত্র।  ২০০৭-০৮ সালে তিনি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  ২০১২-১৩ সালে সামরিক হেলিকপ্টার চালানোর গুরুদায়িত্ব পেয়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টারের পাইলট ছিলেন তিনি। আর ওই সময়ে আফগানিস্তানে এক হামলায় ২৫ জনকে হত্যা করেন প্রিন্স হ্যারি।’

কীভাবে জানতে পেরেছিলেন তাঁর হেলিকপ্টার থেকে ফেলা বোমাতেই  ২৫ মানুষের মৃত্যু হয়েছে? এর জবাবও দিয়েছেন চার্লস পুত্র। তাঁর কথায়, ‘হেলিকপ্টারের সামনে বসানো ক্যামেরার মাধ্যমে মৃতের সংখ্যা জানতে পেরেছিলাম।’ ওই ঘটনার জন্য তিনি অনুতপ্ত নন বলে জানিয়ে প্রিন্স হ্যারি লিখেছেন, ‘না আমি অনুতপ্ত, না আমি গর্বিত।’

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো