নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা, পুড়ে মৃত্যু ঝালানাথ খানালের স্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভকারীদের প্রতিহিংসার আগুনে জ্বলছে নেপাল। আন্দোলনকারীরা মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তার ফলে মারাত্মকভাবে পুড়ে যান স্ত্রী। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

জানা গিয়েছে, প্রথমে প্রাক্তন প্রধান মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘরের ভেতরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে মারা যান ঝালানাথ খানাল পত্নী।  এই ঘটনায় রাজনৈতিক মহলে নেমেছে প্রবল শোকের ছায়া। 

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী, বিদেশমন্ত্রী আরজু দেউবা বিক্ষোভ চলাকালীন জনতা দ্বারা আক্রান্ত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিক্ষোভে এখনও পর্যন্ত ২৩ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকেও বিক্ষোভকারীরা মারধর করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার রাজনৈতিকভাবে সংকট সমাধানে সহায়তা করার জন্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার সকালে নেপালের ললিতপুরের সুনাকোঠিতে যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং-এর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিক্ষোভে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দুপুরে পদত্যাগ করার পর ভক্তপুরের বালকোটে ওলির ব্যক্তিগত বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয় প্রতিবেদন অনুসারে, জনকপুরে ক্ষমতাসীন দলের অফিস এবং ভবনগুলিতেও আগুন লাগানো হয়। কাঠমান্ডুর বোহরতারে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়েছে এবং সম্পত্তির কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনে আগুন ধরিয়ে দেয়, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপাল সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর বিশ্ব পাউডেল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে পাথর নিক্ষেপ করে।

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত