তিন বছর লড়াই শেষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার টেবিলে ইউক্রেন ও রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক। তিন বছর যুদ্ধের পর যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। বৃহস্পতিবারই দু’পক্ষের প্রতিনিধিরা ইস্তানবুলে পৌঁছেছিলেন। শুক্রবার শুরু হয়েছে বৈঠক।

বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তানবুল পৌঁছালে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের উপস্থিতিতে সৌজন্য সাক্ষাৎ হয়। শুক্রবার সরকারি ভাবে ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনও মধ্যস্থতাকারী ছাড়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দু’পক্ষের মুখোমুখি আলোচনা শুরু হল। ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছিল তিন বছর আগে। শুক্রবার হামলার ১১৭৭তম দিন। আর এই দিনেই দুই দেশের মধ্যে চলছে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা।

ইস্তানবুলে রুশ প্রতিনিধি দলের হয়ে নেতৃত্বে দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবার পাঠিয়ে তাঁদের দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে। যদিও জেলেনস্কি নিজে তুরস্কে রয়েছেন। তবে তিনি এই যুদ্ধবিরতি প্রস্তাব আলোচনায় যোগ দেননি।

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো শুক্রবার সকালেই তুরস্কে এসেছেন। তিনি রুশ-ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন না। কিন্তু দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে ইউক্রেনের রাজধানী কিভে সামরিক অভিযান চালানোর ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিমান, জল, স্থল সব দিক থেকে আক্রমণ চালিয়ে কার্যত ইউক্রেনকে ছত্রভঙ্গ করে দিয়েছিল রাশিয়া। জেলেনেস্কির দেশও হাত গুটিয়ে বসে থাকেনি। তারাও মরনপণ যুদ্ধ চালিয়ে গিয়েছে। বিশ্বের দুই পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষে কার্যত উত্তাল হয়েছিল বিশ্ব। ইউক্রেন যে বিশ্বের অন্যতম মহাশক্তি রাশিয়াকে তিন বছরেরও বেশি সময় ধরে ঠেকিয়ে রাখতে পারবে তা কেউ ভাবেওনি সেই সময়।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই কিভকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। ইউরোপের বেশ কিছু দেশ এখনও সহায়তা প্রদান করছে ইউক্রেনকে। কিন্তু তা আর কতই বা। বেশ কিছু অঞ্চল হাতছাড়া হয়েছে তাদের। তাই একরকম বাধ্য হয়েই যুদ্ধবিরতির জন্য জেলেনেস্কি যুদ্ধবিরতি চেয়ে পুতিনের মুখোমুখি বসতে চেয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট। ফলে বৈঠক কতখানি কার্যকরী হবে তা এখনও যথেষ্ট ভাবনার বিষয়।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব