কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের বড়সড় হামলার মুখে পড়ল ইউক্রেনের রাজধানী কিয়েভ। বুধবার গভীর রাতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে ওঠে কিয়েভ-সহ আশপাশের একাধিক এলাকা। ইউক্রেন প্রশাসনের দাবি, এই হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন। চলতি বছরে কিয়েভে রাশিয়ার অন্যতম ভয়াবহ হামলা বলেই মনে করা হচ্ছে।

কিয়েভের  প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, মধ্যরাতের পর থেকেই একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা শুরু হয়। দীর্ঘ সময় জুড়ে জারি ছিল বিমান হামলার সতর্কতা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসন, গুদাম এবং অন্যান্য পরিকাঠামো। প্রশাসনের দাবি, বোরিসপিল জেলায় ৯ জন, বুচা জেলায় ৪ জন এবং ফাস্টিভ জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, কিয়েভও সংলগ্ন এলাকায় অস্ত্র মজুত, সরবরাহ এবং ড্রোন তৈরির সঙ্গে যুক্ত একাধিক সামরিক সরবরাহ কেন্দ্রকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। পাশাপাশি, ওডেসা বন্দর সংলগ্ন কৃষ্ণসাগরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি মালবাহী জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে অন্তত চার জনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেন প্রশাসনের অভিযোগ, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোকেই পরিকল্পিতভাবে নিশানা করছে রাশিয়া।

আরও পড়ুনঃফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা তাদের দাবি, কেবল সামরিক লক্ষ্যবস্তুকেই আঘাত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুই দেশই একে অপরের ভূখণ্ডে হামলার মাত্রা বাড়িয়েছে।এর মধ্যেই ইউক্রেন ফের আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহের আর্জি জানিয়েছে মিত্র দেশগুলির কাছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম