খলিস্তানি জঙ্গি হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে কানাডার কাছে প্রমাণ চাইল দিল্লি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে কানাডা সরকারের কাছে প্রমাণ চাইল নয়াদিল্লি। বুধবার  বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারত সরকার খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যা সংক্রান্ত তদন্তকে কোনও ভাবেই অস্বীকার করছে না। তবে কানাডা সরকারকে তার দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে। কানাডাকে দেখাতে হবে যে নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত ছিল।’

প্রসঙ্গত খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লির দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর অভিযোগ ছিল, কানাডার মাটিতে নিজ্জরকে খুন করার পিছনে ভারতের এজেন্টদের হাত রয়েছে। খুনের তদন্তে নেমে কানাডা পুলিশ ভারতীয় এজেন্টের যোগাযোগ থাকার প্রমাণ পেয়েছে বলেও দাবি করেছিলেন। ট্রুডোর ওই দাবির প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কড়া সুরে বলেছেন, ‘প্রমাণ না পেলে কোন তদন্ত কী ভাবে সম্ভব? প্রমাণ দিন, আমরা তদন্ত করতে প্রস্তুত’। শুধু  তাই নয় জয়শঙ্কর জানিয়েছেন,তিনি কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছেন।

তবে , গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের করার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের তীব্র উত্তেজনা দেখা দেয়। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত মাসে কানাডায় কিছু ভিসা পরিষেবা পুনরায় চালু করে ভারত। খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সংঘাত এখনও অব্যাহত ।

 

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা