২০ বছর ধরে কোমায় সৌদি যুবরাজ, হাসপাতালের বেডে শুয়েই কাটল ৩৬তম জন্মদিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০ বছর ধরে হাসপাতালের বিছানাতেই ঘুমিয়ে রয়েছে সে। প্রতিবছরের মতো এবারের জন্মদিনও তাঁর কেটে হাসপাতালে ঘুমিয়েই। অচেতন অবস্থায় ৩৬ তম বছরের কেকও কেটেছে সে। সৌদি আরবের এই রাজকুমার পরিচিত ঘুমন্ত রাজকুমার নামেই।

জানা গিয়েছে, ২০০৫ সালে এক পথ দুর্ঘটনায় তাঁর জীবন অন্ধকারে ডুবে যায়। সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল ওই সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন। পথ দুর্ঘটনায় মাথায় রক্তক্ষরণ হয়েছিল। তার জেরেই কোমায় চলে গিয়েছিলেন তিনি। তখন থেকেই হাসপাতালের বিছানাই তাঁর ঠিকানা। দীর্ঘ ২০ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর পরিবার। ১৮ এপ্রিল তাঁর জন্মদিন। জন্মদিনেই কেক কেটে হাসপাতালেই অনুষ্ঠান পালন হয়। প্রাণ রয়েছে ঠিকই, কিন্তু চলাফেরা বা কথা বলার ক্ষমতা নেই। হাতে পায়ে অসাড়তা নিয়েই পড়ে রয়েছেন।

যুবরাজের এক আত্মীয়  এক্স পোস্টে শেয়ার করেছেন যুবরাজের ছোটবেলা ও বর্তমান সময়ের বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় আল-ওয়ালিদ, ২১ বছর ধরে তুমি হৃদয়ে আছ। আল্লাহ আরোগ্য দিন, তিনিই জানেন তোমার দুর্বলতা। তিনি আকাশ ও পৃথিবীর মালিক।’

সূত্রের খবর, বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসা করেছেন যুক্তরাষ্ট্র ও স্পেনের খ্যাতনামা চিকিৎসকেরা। কিন্তু সব চেষ্টা করা সত্ত্বেও এখনো তাঁর জ্ঞান ফেরানো যায়নি। অচেতন অবস্থাতেই বিছানায় বন্দি সে। যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনো আশা করে রয়েছেন, ছেলে একদিন সুস্থ হবেই। তিনি বলেন, ‘যদি ভগবান চাইতেন ছেলের মৃত্যু হোক, তবে দুর্ঘটনার সময়ই মৃত্যু হতো। এতদিন তার প্রাণকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছেন, তিনিই তাকে সুস্থ করে তুলতে পারবেন।

 

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে