ইন্দোনেশিয়ায় স্কুলবাড়ি ভেঙে ধ্বংসস্তূপে আটকে ৬৫ জন পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। ইন্দোনেশিয়ায় বোর্ডিং স্কুল ভেঙে প্রায় ৬৫ জন পড়ুয়া ধ্বংসস্তূপে আটকে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্মাণাধীন ভবনটিতে চলছিল প্রার্থনা। পূর্ব জাভার আল খোজ়িনি ইসলামিক বোর্ডিং স্কুলে সোমবার বিকেলে প্রার্থনা চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে।

সেখানকার প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আট পড়ুয়াকে গুরুতর জখম অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া সকলেই সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকল ছাত্রের বয়স ১২ থেকে ১৭ বছর। পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে জীবিত আটকা পড়া অন্তত তিনজন শিক্ষার্থীকে উদ্ধারের জন্য পুলিশ, সেনা এবং উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতরে খননকার্য চালিয়েছে। উদ্ধারকারীরা আরও জানিয়েছেন যে তারা আরও মৃতদেহ দেখেছেন, যা ইঙ্গিত দেয় যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ত জানিয়েছেন, শিক্ষার্থীরা বাড়ির সম্প্রসারণের কাজ চলাকালীন একটি ভবনে দুপুরের প্রার্থনা চলছিল হঠাৎ ঠিক তখনই করে ভবনটি তাদের উপর ধসে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, এক ছাত্র নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, ভবনের অন্য অংশে মহিলা শিক্ষার্থীরা আলাদাভাবে প্রার্থনা করছিল এবং তারা পালাতে সক্ষম হয়েছিল । এই কারণে নিহতদের বেশিরভাগই পুরুষ। বাসিন্দা, শিক্ষক এবং প্রশাসকরা আহত শিক্ষার্থীদের সাহায্য করেছেন। আহতদের অনেকের মাথায় আঘাত লেগেছে এবং হাড় ভেঙে গিয়েছে। জুলস আব্রাহাম আবাস্ত বলেন, পুরাতন প্রার্থনা কক্ষটি মূলত মাত্র দুই তলা ছিল, কিন্তু নতুন কাঠামো নির্মাণের অনুমতি ছাড়াই আরও দুটি তলা যুক্ত করে সংস্কার করা হয়েছিল। 
 

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য