বিনামূল্য ঋতুস্রাবের সামগ্রী দিচ্ছে এই দেশ, বিশ্বে প্রথম

বিতরণ সোমবার থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের ঋতুস্রাবের (free period products) সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিল স্কটল্যান্ড। বিশ্বে তারাই প্রথম, যারা এই পরিকল্পনা কার্যকর করতে চলেছে। সামগ্রী বিতরণ করা হবে সোমবার (Monday) থেকে। রবিবার সরকারের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব মহিলা প্রয়োজন বোধ করবে তারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ওষুধের দোকানে গিয়ে ঋতুস্রাবের সামগ্রী চাইলে তা তাদের বিনামূল্য দেওয়া হবে।

স্কটল্যান্ডের সামাজিক ন্যায় মন্ত্রী (Social Justice Secretary) শোনা রবিনসন এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন- সরকার মনে করে প্রত্যেক মহিলার অধিকার রয়েছে সুস্থ ও সুন্দর জীবন। তারা সুসাস্থ্যের অধিকারী। ঋতুস্রাবের সামগ্রী পাওয়া বিনামূল্যে পাওয়ার অধিকার তাদের রয়েছে। আর্থিক দিক থেকে যারা স্বচ্ছল, তাদেরও যেমন অধিকার রয়েছে এই সামগ্রী বিনামূল্যে পাওয়া, আর্থিক দিক থেকে যারা পিছিয়ে, তারাও এই সামগ্রী ক্রয়ের অধিকারী। আমরা গর্বিত যে বিশ্বে স্কটল্যান্ড প্রথম যারা ঋতুমতিদের ঋতুস্রাবের সময় বিনামূল্যে তাদের হাতে তুলে দিচ্ছে সামগ্রী। সোমবার থেকে বন্টন শুরু হবে। আগামী দিনে প্রতিটি ওষুধের দোকান, স্বাস্থ্যকেন্দ্রে মহিলারা গেলেই তারা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

গত নভেম্বের মাসে স্কটল্যান্ড পার্লামেন্টে (Parliament) এই বিষয়ে একটি বিল পেশ হয়। বিল সর্বসম্মতভাবে পাশও হয়ে যায়। পাশাপাশি স্কুল-কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানেও এই সামগ্রী রাখার কথা বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকমহল। অপেক্ষা এই প্রকল্পের সূচনার।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩