রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জনপ্রিয়তা তুঙ্গে, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত জেলেনস্কি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একমাস আগে তাঁকে চেনা তো দুর অস্ত, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নামই শোনেননি কেউ। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর পর থেকেই লোকের মুখে মুখে ঘুরছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদামির জেলেনস্কির নাম। এক কথায় বলতে গেলে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি। রাশিয়ার মতো সামরিক এবং আর্থিক দিক থেকে শক্তিশালী দেশ ইউক্রেনের ওপর হামলা চালানোর পরে তাঁর দেশের এবং সর্বোপরি দেশের মানুষের পরিণতি কি হবে সেটা জানার পরেও একবারের জন্যও রুশ সেনা কিংবা রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিনের সামনে না ঝুঁকে যেভাবে এই অসম লড়াই লড়ে চলেছেন ইউক্রেনীয় প্রধান তা দেখে রীতিমতো হতবাক সমগ্র বিশ্ব। আর তাই বিশ্বজোড়া জনপ্রিয়তা এবং সম্মানের পরে এবার জেলেনস্কির নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দিলেন বাকি ইউরোপীয় নেতারা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই একাধিক ইউরোপীয় নেতা নোবেল কমিটির কাছে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের পক্ষে জোর সওয়াল করেছেন। জেনেলস্কির নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাবিত করে গত ১১ মার্চ ইতিমধ্যেই একটি যৌথবিবৃতি জারি করেছেন ইউরোপের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও কুটনীতিকরা।  ওই প্রস্তাবে লেখা হয়েছে, ‘আমরা নোবেল কমিটির কাছে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া ফের শুরু করার আবেদন জানাচ্ছি। সেই সময় যেন বাড়িয়ে সময় ৩১ মার্চ করা হয়। যাতে ইউক্রেনের মানুষের কথা মাথায় রেখে শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির নাম মনোনীত করা যেতে পারে।’ 

উল্লেখ্য, এই বছর নোবেল পুরষ্কারের মনোনয়নের জন্য নাম প্রস্তাবের সময়সীমা ছিল ২০২১ সালের ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর। সেই সময়সীমা পেরিয়েছে বহু মাস আগেই। কিন্তু তার এতমাস পরে ইউক্রেনের প্রেসিডেন্টের নাম প্রস্তাব করার জন্য নতুন করে সময়সীমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নরওয়ের নোবেল কমিটির কাছে। এখন ইউরোপীয় নেতাদের কথা শুনে ওই নাম প্রস্তাব করার নতুন সময়সীমা দেয় নাকি নোবেল কমিটি  এখন সেটাই দেখার। 

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের