শপিং মলের পর সিডনির গির্জায় ছুরিবাজের হামলা, ছুরিকাহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শপিং মলের পর এবার সিডনির গির্জার মধ্যে চলল হামলা। সোমবার সিডনি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে ওয়াকলির একটি গির্জায় ছুরি দিয়ে হামলা চলে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গির্জায় প্রার্থনা  চলাকালীন সময় ছুরি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটে। তাতেই ছুরিকাঘাতে আহত হন গির্জার একজন নেতা। তবে কারা এই  হামলা চালাল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও সিডনিতে ঘটেছে হামলার ঘটনা। 

উল্লেখ্য গত ১৩ এপ্রিল  পূর্ব সিডনির ওয়েস্টফিল্ড জংশনে একটি শপিং মলে শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি লোক প্রথমে শপিং মলে ঢুকে প্রথমে কয়েকজন লোককে ছুরি দিয়ে আঘাত করে। তারপর এলোপাথারি বন্দুক চালাতে শুরু করে। একাধিক লোক ছুরির আঘাতে আহত হয় এবং ৫ জন প্রাণ হারান।  তদন্তকারীদের মতে, এই ঘটনায় একজন নয়, ২ জন হামলা চালিয়েছিল। তবে এদিনের ছুরি হামলার ঘটনার সঙ্গে কতজন  যুক্ত ছিল তা এখন জানা যায়নি। এই ঘটনা কোন সন্ত্রাসী হামলা কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বাইকার সিয়ার বিস্ফোরক বয়ান, গ্রেফতার অভিযুক্ত কল্যাণ

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর