মর্মান্তিক, পেনাল্টি বাঁচিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৬ বছর বয়সী গোলরক্ষক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ   মর্মান্তিক পরিণতি । মাত্র ১৬ বছর বয়সে শেষ হয়ে গেল তরুণ তাজা একটা প্রাণ। পেনাল্টি বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে খেলার মাঠে মৃত্যু হল গোলরক্ষকের । এমনই ঘটনা ঘটেছে ব্রাজিলে। নিহত গোলরক্ষক হলেন এডসন লোপেস গামা। আকস্মিক   মৃত্যুর ঘটনায় তাঁর  পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।   

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোলকিপারের মৃত্যুর ভিডিও । সেখানে দেখা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন তরুণ গোলকিপার দুর্দান্তভাবে  পেনাল্টি বাঁচান । এরপরেই  বুকে  হাত দিয়ে মাঠের মধ্যে পড়ে যান তিনি ।  এই ঘটনার পর আমাজন রেইন ফরেস্টের মাউস শহর থেকে একটি গাড়িতে করে গামাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোন লাভ হল না। হাসপাতালে আনার পরেই প্রাণ হারান এডসন লোপেস গামা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেলার মাঠে বলটি স্টার্নাম এবং ডায়াফ্রামে লেগেছিল গামার।  যার ফলে চিকিত্সা সংক্রান্ত জটিলতা দেখা যায়। এরফলে  মৃত্যুর  হয় গোলরক্ষকের । এই মর্মান্তিক ঘটনার পর গামার  ভাই এলিওমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’ কখনো ভাবিনি এমন হবে। ফুটবল খেলতে খুবই ভালোবাসত ।   খুব ভালো খেলোয়াড় ছিল।  ওঁর  প্রয়াণে আমরা শোকাহত।‘ বলা বাহুল্য, কয়েকদিন আগে আমেরিকার ফ্লাডেলফিয়ায় মায়ের সামনেই গুলিবিদ্ধ হন এক শীর্ষ বাস্কেটবল রক্ষক। এই ঘটনার পরেই সামনে এল গামার মৃত্যুর ঘটনা।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু