এই মুহূর্তে

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা, নিহত মেয়র পদপ্রার্থী সহ ছয় জন

নিজস্ব প্রতিনিধি : মেক্সিকোয় নির্বাচনী প্রচার চলাকালীন বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। লা কনকর্ডিয়া শহরে এই ঘটনাটি ঘটেছে। এই হামলার ঘটনায় মেয়র পদপ্রার্থী লুসেরো লোপেজ মাজা ও তাঁর পাঁচ জন সহযোগীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটি গুয়াতেমালা সীমান্ত থেকে ৮০ মাইল দূরে চিয়াপাস প্রদেশে। সেখানে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটেই থাকে। মেক্সিকোর সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভা ভোটে নির্বাচনী প্রচার চলাকালীন বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেয়র পদ প্রার্থী সহ ছয় জনের মৃত্যু হয়েছে। এই ছয় জনের মধ্যে একটি মেয়েও রয়েছে। তবে বন্দুকবাজ মেয়র পদপ্রার্থীকেই হত্যা করতে চেয়েছিলেন কিনা, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। প্রসঙ্গত, যেখানে এই হামলার ঘটনাটি ঘটেছে, সেখানে মাদক চোরাচালানকে ঘিরে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক চোরাচালানের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েই থাকে। মেয়র পদপ্রার্থীর হত্যার ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত সপ্তাহের শেষের দিকে মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকবাজের ঘটনার ঘটনা ঘটে। এই হামলায় ৮ জন নিহত হয়েছিলেন। এই এলাকাটি রাজধানী মেক্সিকো সিটির পাশে অবস্থিত। প্রথমে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছিল। এরপর বাকি চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপদেষ্টাকে ভিসা দিল না ব্রাজিল

ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ