বড় ক্ষতি! CBFC-এর পোর্টাল থেকে ৫০০ চলচ্চিত্রের স্ক্রিপ্ট-চুক্তিপত্র ফাঁস, বিপাকে নির্মাতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগে তথ্যফাঁস রোধে যেকোনও সিনেমার গল্প ও চিত্রনাট্য গোপন রাখা হয়। সেন্সর বোর্ড অফ সার্টিফিকেশন তথা সিবিএফসি শংসাপত্র দিলে তবেই মুক্তি মেলে সমস্ত ছবির। তবে এবার বিরাট ঘটনা ঘটে গেল। প্রতিবেদন অনুসারে, নিরাপত্তার ত্রুটির কারণে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর অনলাইন পোর্টাল থেকে প্রায় ৫০০-র বেশি চলচ্চিত্রের নথি ফাঁস হয়ে গিয়েছে। যা চলচ্চিত্র জগতের জন্যে বিরাট ধাক্কা। ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে চলচ্চিত্রগুলির সার্টিফিকেশন রেকর্ড, স্ক্রিপ্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিপত্র। যেগুলি জনসমক্ষে চলে এসেছে। কিন্তু কীভাবে ফাঁস হল চলচ্চিত্রগুলির ডেটা?

সূত্রের খবর, সেন্সর বোর্ডের অফিশিয়াল ‘ই-সিনেমপ্রমাণ’ পোর্টালের কিছু নথি অ্যাক্সেস করে ইন্টারনেট আর্কাইভে ডাউনলোডের জন্য উপলব্ধ করা হয়েছিল। মুলত এই পোর্টালটি চলচ্চিত্রের সনদ প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। নিরাপত্তা সংক্রান্ত এই মারাত্মক ত্রুটির কারণে বেশ কয়েকদিন ধরে চলচ্চিত্রের গোপনীয় নথিপত্রগুলি জনসমক্ষে উন্মুক্ত অবস্থায় পড়েছিল। যদিও পড়ে সেগুলির অ্যাক্সেস সরিয়ে নেওয়া হয়েছে। তবে, কীভাবে এই তথ্যগুলি ফাঁস হল এবং কী পরিমাণ তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সম্পূর্ণ চিত্র এখনও অস্পষ্ট। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুক্তির অপেক্ষায় থাকা বা সেন্সর প্রক্রিয়ার মধ্যে থাকা বহু ছবির মূল চিত্রনাট্য ফাঁস হয়ে গিয়েছে। নির্মাতাদের সঙ্গে বোর্ডের বিভিন্ন চুক্তি এবং প্রোডাকশন সম্পর্কিত গোপনীয় তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ৫০০-র বেশি সিনেমার সার্টিফিকেশন সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সিবিএফসি-র কাট অর্ডার এবং লাইসেন্সিং ফি-র মতো তথ্যও ফাঁস হয়েছে। সিবিএফসি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কোনও নির্দিষ্ট চলচ্চিত্র নির্মাতার ব্যক্তিগত অ্যাকাউন্ট সরাসরি হ্যাক হয়নি। তবে সাইবার নিরাপত্তার এই গুরুতর লঙ্ঘন নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​বোর্ডের পক্ষ থেকে বিষয়টির একটি পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা অডিট (Security Audit) করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর