পাকিস্তানের পেশোয়ারে শিখ ব্যক্তিকে গুলি করে খুন

শনিবার রশিদ গড়ি থেকে পেশোয়ারে যাওয়ার পথে ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় বিশিষ্ট বন্দুকধারীরা। শনিবার রশিদ গড়ি থেকে পেশোয়ারে যাওয়ার পথে ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মনমোহন সিং। তিনি রশিদ গড়ি (Rasheed Garhi) থেকে পেশোয়ারে যাচ্ছিলেন। সেই সময় ইয়াক্কা টুট থানা (Yakka Toot police station) এলাকায় গুলদারা চক কাকশালের (Guldara Chowk Kakshal) কাছে তাঁর উপর বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী গুলি চালায়। ঘটনার পর তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য ইয়াক্কা টুট থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় কোনও শিখ ব্যক্তির ওপর সশস্ত্র হামলা হল। এর আগে শুক্রবার পায়ে গুলি লেগে এক শিখ ব্যক্তি আহত হয়েছেন। প্রসঙ্গত গত মার্চ মাসে এক শিখ ব্যবসায়ীকে অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা পেশোয়ারে গুলি করে খুন করেছিল। পাকিস্তানের পেশোয়ারে প্রায় ১৫ হাজার শিখ ধর্মাবলম্বী মানুষের বাস রয়েছে। তাঁদের অধিকাংশই থাকেন পেশোয়ারের রাজধানী জোগান শাহ (Jogan Shah) এলাকায়। এই বাসিন্দাদের একটা বড় অংশই কোনও না কোনও ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের অনেকের যেমন বাজারে মশলাপাতির দোকান রয়েছে, তেমনই অনেকের ওষুধের দোকানও রয়েছে।

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?