বিক্ষোভকারীদের তাণ্ডবে বন্ধ হয়ে গেল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার

রূপবাহিনী করপোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমস্ত ধরনের সম্প্রচার বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বিক্ষোভের আগুনে রীতিমতো জ্বলছে কলম্বো। রাজধানীর রাস্তা কার্যত বিক্ষোভকারীদের দখলে। জলকামান ছুড়ে, কাঁদানে গ্যাসের টিয়ার ফাটিয়েও বিক্ষোভকারীদের থামাতে পারছে না আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। শুধু প্রধানমন্ত্রী তথা অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের (Ranil Wickremsinghe) বাসভবনই নয়, দেশের সরকারি সম্প্রচার মাধ্যম ‘রূপবাহিনীর’ (Rupavahini) ভবনও দখল করেছে উত্তেজিত জনতা। আর তার ফলেই আতঙ্কিত হয়ে পড়েছেন টিভি চ্যানেলে কর্মরত আধিকারিক-কর্মচারীরা। দুপুরেই টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা রূপবাহিনী করপোরেশনের (Sri Lanka Rupavahini Corporation (SLRC) এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমস্ত ধরনের সম্প্রচার বন্ধ থাকবে।

চার দশক আগে ১৯৮২ সালে পথচলা শুরু করেছিল সরকারি গণমাধ্যম ‘রূপবাহিনী’। জাপান সরকারের আর্থিক সহযোগিতাতেই গড়ে তোলা হয়েছিল সরকারি টিভি চ্যানেলটি। দেশে আর্থিক সঙ্কট শুরু হওয়ার পর থেকেই সরকারি মুখপত্র হিসেবে পরিচিত ‘রূপবাহিনী’র উপরে চটে গিয়েছিলেন দ্বীপরাষ্ট্রটির সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর পরিবারের সদস্যরা লাগাতার লুটতরাজ চালানোর পরেও শাসকদলের হয়ে ভজনা চালিয়ে গিয়েছে সরকারি সম্প্রচার মাধ্যমটি।’ এদিন বিক্ষোভকারীরা টিভি ভবনে ঢুকে আচমকাই অনুষ্ঠান সঞ্চালককে সরিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে থাকেন। আর তার পরেই বন্ধ করে দেওয়া হয় সম্প্রচার। 

অন্যদিকে, বিক্ষোভ যাতে হিংসাত্মক হয়ে উঠতে না পারে, তার জন্য আকাশপথে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা (Air Force)। কলম্বোর আকাশে এদিন দুপুরের পরে বায়ুসেনার (Air Force) একাধিক হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে বলপ্রয়োগের রাস্তাতে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর