কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করে জেলে গেলেন দক্ষিণ কোরিয়ার কবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া যদি এক হয়ে যায় তাহলে কি হতে পারেন বলুন তো! হতে পারে জেলে চলে গেল কোনও কবি। এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ৬৮ বছর বয়সী সিওপ দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। তিনি ২০১৬ সালে তার লেখা একটি কবিতায় দুই কোরিয়া ‘একত্রীকরণের’ পক্ষে কথা বলেছিলেন। তারপরেই প্রাপ্ত হয় কারাদণ্ড।

দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লি ইউন-সিওপ ২০১৬ সালে উত্তর কোরিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশিত তার ওই লেখায় দুই দেশের একত্রীকরণের পক্ষে কথা বলেছিলেন। কবিতায় তিনি লিখেছেন, ‘পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে দুই কোরিয়া একত্রিত হলে মানুষ বিনামূল্যে বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা পরিষেবা পাবে।’ কবিতাটির নাম ‘মিন্স অব ইউনিফিকেশন।’ সেই কবিতায় লি আরও বলেন, ‘একক কোরিয়ায় মানুষের ঋণ নেয়ার হার কমে যাবে, আর খুব কম মানুষ আত্মহত্যা করবেন।’

কবিতায় এভাবে উত্তর কোরিয়ার প্রশংসা ও দুই কোরিয়া একত্রীকরণের পক্ষে যুক্তি উপস্থাপন করায় তাকে দক্ষিণ কোরিয়ার জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করার নিষিদ্ধ আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়। সিওপের কারাদণ্ডের রায় দিয়ে সিউলের ওই আদালত বলেছেন, ‘উত্তর কোরিয়াকে মহিমান্বিত এবং প্রশংসা করে তিনি বিভিন্ন সময় কবিতা লিখে প্রচার চালিয়েছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিওপের লেখা কবিতাটি ২০১৬ সালের নভেম্বরে উত্তর কোরিয়ায় কবিতা প্রতিযোগিতায় একটি পুরস্কারও লাভ করে। এর আগে, একই অপরাধের জন্য লি ইউন-সিওপ ১০ মাস জেলে ছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম।

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী