শ্রীলঙ্কায় বন্যায় এবং ভূমিধসে নিহত কমপক্ষে ১৪ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় মৌসুমি ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায়, ভূমিধস এবং গাছপালা উপড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। আরও বেশ কয়েকজন ভূমিধসে মাটি চাপা পড়েছে বলে জানা গিয়েছে।

রবিবার(২ জুন) দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ আরও বেশ কয়েকজন জলে ডুবে মারা গেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ১‌১ বছর বয়সী এক শিশুকন্যা ও ২০ বছর বয়সী এক তরুণসহ আরও কয়েকজন ধসে যাওয়া মাটির নিচে জীবন্ত চাপা পড়েছেন। গত ২১ মে মৌসুমী ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে সাতটি জেলায় গাছ পড়ে আরও ৯ জন নিহত হয়েছেন। দেশের ২৫টি জেলার মধ্যে অন্তত ২০টি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএমসি তথ্য অনুযায়ী, দেশের প্রধান প্রধান নদ-নদীর তীরে বসবাসকারী মানুষকে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

জানা গেছে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়েছে। তবে দেশটিতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা। যে কারণে চলতি সপ্তাহের ছুটির পর সোমবার থেকে দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বরাবরই শ্রীলঙ্কা জলবিদ্যুতের জন্য মৌসুমী বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে,  জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর তাতেই ঘন ঘন বন্যার সম্মুখীন হচ্ছে শ্রীলঙ্কা।বেশকিছু দিন আগেই শ্রীলঙ্কার বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মরদেহ খুঁজে পেয়েছিল। সেখানে বলা হয়েছিল পাঁচ বছরের মধ্যে এটিই দেশটিতে সর্বোচ্চ বন্যপ্রাণীর প্রাণহানি। তবে ঘন ঘন বন্যার কবলে পড়ে আতঙ্কে রয়েছে শ্রীলঙ্কা।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে