চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে চুরি দামী সামগ্রী!

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে চুরি। সংবাদমাধ্যমের কর্মীদের জন্য উড়োজাহাজের নির্ধারিত স্থানে থাকা দামি জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বভাবতই সন্দেহের তির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর গিয়েই পড়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমেরিকার পশ্চিম উপকূলে সফরের সময়ই এই চুরির ঘটনাটি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্টের ওই সফরের পরই দেখা যায়, এয়ার ফোর্স ওয়ানে বেশ কয়েকটি জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পাওয়া সেই সব জিনিসের মধ্যে রয়েছে দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে সোনার প্রলেপ দেওয়া প্লেট সবকিছুই। এই সব জিনিসই সাংবাদমাধ্যমের কর্মীদের জন্য রাখা ছিল। কিন্তু সেগুলি না পাওয়ায় স্বভাবতই সংবাদমাধ্যমের কর্মীদের ওপরই আঙুল উঠেছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনও জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। এই ধরনের আচরণ সাংবাদিকদের পক্ষে খুবই খারাপ মনোভাবই পোষণ করে। মার্কিন প্রশাসনের তরফে জানা গিয়েছে, এয়ার ফোর্স ওয়ান থেকে এভাবে বাসন, তোয়ালে সহ বিভিন্ন জিনিস চুরি যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। তবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে জিনিসপত্র নিয়ে আসার ঘটনাকে চুরি বলতে নারাজ ভয়েজ অফ আমেরিকার হোয়াইট হাউসের প্রতিনিধি মিশা কোমাদোভস্কি। তাঁর মতে, তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিমান থেকে আনা জিনিসপত্রের ছোটখাটো সংগ্রহশালা গড়ে তুলেছেন। এর মধ্যে তিনি কোনও অন্যায় খুঁজে পান না। প্রশ্ন উঠছে, যেখানে মার্কিন প্রেসিডেন্টের বিমানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে কীভাবে জিনিসপত্র বাইরে চলে আসছে। তবে এখন গোটা বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ