এই মুহূর্তে

মুখে কাটা মাথা, অন্ধকার রাস্তায় সারমেয়র দৌড়াদৌড়ি

আন্তর্জাতিক ডেস্ক: এক ভয়াবহ ঘটনার সাক্ষী মেক্সিকোর জ্যাকাটেকাসের বাসিন্দারা। আলো-আঁধারি পরিবেশে ফাঁকা রাস্তা দিয়ে একটি সারমেয় নিশ্চিন্তে হেটে চলেছে। তার মুখে ঝুলছে মানুষের কাটা মাথা। মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে। এই ভয়াবহ দৃশ্য চোখে পড়ে পথ চলতি একজনের। তিনি ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ওই ভিডিয়ো দেখে অনেকেই শিউড়ে উঠছে। খবর ফক্স নিউজের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। ফক্স নিউজের রিপোর্টে বলা হয়েছে, ওই কাটা মাথা কোনও পাদক পাচারকারীর হতে পারে বলে অনুমান পুলিশের। মেক্সিকোতে হামেশাই মাদকপাচারকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়ে থাকে। আর গুলি বিনিময়ে মৃত্যু নিশ্চিত। সংঘর্ষের মধ্যে পড়ে সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। মাদকপাচারকারীর মৃত্যু হলে বিপক্ষ গোষ্ঠী তার মাথা ধারাল অস্ত্র দিয়ে কেটে ফেলে। পুলিশের অনুমান সারমেয়র মুখে যে কাটা মাথাটি দেখতে পাওয়া গিয়েছে সেটা কোনও না কোনও মাদকপাচারকারীর।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপলোড হওয়া ভিডিয়ো দেখেছে পুলিশ। তারা রাতেই মাঠে নামে। কোনওরকমে ওই সারমেয়র মুখ থেকে মাথা উদ্ধার করে।

তবে মেক্সিকোতে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ২০০০ সালে মেক্সিকোর একটি সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় একসঙ্গে ছয় জনের কাটা মাথা। তার ঠিক ছয়বছর বাদে মেক্সিকোতে ছিল প্রেসিডেন্ট নির্বাচন।

গতমাসে মেস্কিকো সাক্ষী ছিল দুই মাদকপাচারকারী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের। প্রাণ হারান ১৮জন।

আরও পড়ুন মেক্সিকোতে ফের বন্দুবাজের হামলা, হত শিশু-সহ আট

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপদেষ্টাকে ভিসা দিল না ব্রাজিল

ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ