ইরানের পর এবার পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পর এবার পাকিস্তানে ঘটল আত্মঘাতী বিস্ফোরণ। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। আর তাতে প্রাণ  হারিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত আটজন। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার মীর আলি তহসিলের আসলাম চেকপোস্টের কাছে ঘটে এই বিস্ফোরণ। তিন চাকার একটি গাড়ি করে এসে দুষ্কৃতীরা   নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে কাছে বোমা হামলা চালায়। আর তাতেই চার জন  পুলিশ, দুই জন  সেনা ও দুই বেসামরিক নাগরিকসহ অন্তত আটজন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে মিরান শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পাকিস্তানে এদিনের হামলা কারা ঘটিয়ে তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পাক পুলিশ।

 আরও পড়ুনঃ ইরানে পুলিশি কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১০ আধিকারিক

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে খাইবার, পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে। চলতি মাসে উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন জঙ্গি প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত সন্ত্রাস অভিযানে পাকিস্তানে ৭২২ জন মারা গেছে। তাদের মধ্যে বেশিরভাগজনই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বাসিন্দা।

নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

দিল্লিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের