সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩, অধিকাংশই নাবালক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুপারমার্কেট যেখানে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বহু মানুষের সমাগম হয়। সেখানেই ঘটল ভয়াবহ বিস্ফোরণ। শনিবার উত্তর মেক্সিকোতে একটি সুপারমার্কেট বিস্ফোরণে প্রায় ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।

রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো নিহতের সংখ্যা ঘোষণা করার সময় এক ভিডিও বার্তায় বলেছেন, “দুঃখজনকভাবে আমরা যেসব হতাহতের খবর পেয়েছি তাদের মধ্যে অনেকেই নাবালক।” তিনি বলেছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হার্মোসিলো শহরের হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, “ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের খুঁজে বের করার জন্য আমি একটি বিস্তৃত এবং স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।” জানা গিয়েছে,  শহরের কেন্দ্রস্থলে একটি ওয়াল্ডোর দোকানে বিস্ফোরণটি ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী বলে জানিয়েছেন, স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো।  মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম “মৃতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি” তার সমবেদনা প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনা  কোনো হামলা বা সহিংস  ঘটনা নয়। সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, “হার্মোসিলো শহরের একটি দোকানে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য আমি সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজোর সাথে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোজা আইসেলা রদ্রিগেজকে পরিবার এবং আহতদের সহায়তা করার জন্য একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি।” তদন্তকারীরা ঘটনাস্থল পরীক্ষা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে  কর্মকর্তারা জনসাধারণকে কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত  তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের