রাশিয়া যে কোনও সময় হামলা করতে পারে, ভয়ে থরথরিয়ে কাঁপছেন সুইস সেনাপ্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসন নিয়ে আতঙ্কিত একাধিক দেশ। পুতিনের কারণে অনেক ইউরোপীয় দেশ দ্রুততার সঙ্গে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করছে। তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ ইউরোপের দেশগুলির নিরাপত্তা হুমকি বাড়িয়ে তুলেছে। এমনকি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে বিবেচিত সুইজারল্যান্ডও পুতিনের কবল থেকে মুক্ত নয়। সুইস সশস্ত্র বাহিনীর প্রধান থমাস সাসলি ক্রমবর্ধমান রাশিয়ান হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন রাশিয়া যদি আক্রমণ করে তাহলে তাঁদের আর কিছুই করার থাকবে না।

সুইস সশস্ত্র বাহিনীর প্রধান থমাস সাসলি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণের মুখোমুখি হতে হয়, তাহলে সুইজারল্যান্ড আত্মরক্ষা করতে পারবে না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে  করছেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুসলি বলেন, সুইৎজারল্যান্ড গুরুত্বপূর্ণ  পরিকাঠামো এবং সাইবার আক্রমণ মোকাবেলায় প্রস্তুত। তবে, বৃহৎ আকারের সামরিক আক্রমণ সহ্য করার ক্ষমতা তাদের নেই। থমাস সাসলি স্বীকার করেছেন যে সুইস সেনারা প্রয়োজনীয় যুদ্ধের সরঞ্জামের ঘাটতির মুখোমুখি হচ্ছে। তিনি  জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে, মাত্র এক তৃতীয়াংশ সেনা সম্পূর্ণরূপে সজ্জিত থাকবে।

আরও পড়ুন: বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদের মূল্য, তরুণকে গাছে বেঁধে হাত-পা কেটে নিল জামায়াতের সন্ত্রাসীরা

সেনাপ্রধান জানিয়েছেন, সুইৎজারল্যান্ড বর্তমানে তার প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত করছে। পুরোনো যুদ্ধবিমানগুলিকে F-35 দিয়ে প্রতিস্থাপন করার জন্য কাজ করছে, এবং তার আর্টিলারি এবং স্থল ব্যবস্থাও উন্নত করার জন্য কাজ করছে। নিরপেক্ষতা সম্পর্কে  সুইস সেনাপ্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপকে স্থিতিশীল করার জন্য রাশিয়ার অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও, সামরিক বাহিনীর চিন্তাভাবনায় কোনও বড় পরিবর্তন আসেনি। যেহেতু সুইৎজারল্যান্ড যুদ্ধ থেকে অনেক দূরে এবং সাম্প্রতিক বছরগুলিতে যুদ্ধের অভিজ্ঞতা নেই, তাই এই ভুল ধারণা তৈরি হয়েছে যে নিরপেক্ষ থাকা মানেই নিরাপদ থাকা নয়।  তিনি বলেন, “ইতিহাস থেকে আমরা জানি যে, যদি কোন দেশ নিরপেক্ষ থাকে এবং অস্ত্র ধারণ করে, তাহলে তাকে যুদ্ধে টেনে আনা যেতে পারে। “

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র