আমেরিকায় পড়তে গিয়ে গুলিবিদ্ধ তেলেঙ্গানার পড়ুয়া

এমন ঘটনায় অন্যান্য ভারতীয় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় এসে যে এমনটা ঘটবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির বাসিন্দা কে সাই চরণ। ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হল মাস্টার্স পড়ুয়া ছাত্র। আপাতত শিকাগোর এক হাসপাতালে চিকি‍ৎসাধীন। এমন ঘটনায় অন্যান্য ভারতীয় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগোর এক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের উদ্দেশে গত ১১ জানুয়ারি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি মার্কিন মুলুকে হাজির হয়েছিল কে সাই চরণ নামে এক ভারতীয় পড়ুয়া। যে অ্যাপার্টমেন্টে ছিল, সেখানে গত রবিবার আচমকাই হানা দেয় ডাকাতরা। সাহস করে ডাকাতদের বাধা দিতে এগিয়ে গিয়েছিল সাই চরণ। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত।

আশঙ্কাজনক অবস্থায় সাই চরণকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। অস্ত্রোপচার করে তাঁর শরির থেকে গুলি বের করেন চিকি‍ৎসকরা। আপাতত শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সাই চরণের পরিবারের সদস্যদের ওই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। পড়তে গিয়ে যে ছেলেকে গুলি খেতে হবে তা কল্পনাও করতে পারেননি সাই চরণের বাবা শ্রীনিবাস রাও। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রবিবার ওই দুর্ঘটনা ঘটলেও সোমবার ছেলের গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পেরেছি। গোটা ঘটনায় আমি স্তম্ভিত। মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে বন্দুকবাজের হামলা বেড়ে চলেছে তাতে ছেলের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন।’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি