টেলিগ্রামের মাধ্যমে ‘শিশু পর্নোগ্রাফি’, মাদক পাচারের অনুমতি পাভেলের: ফ্রান্স আদালত

টেলিগ্রামের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি এবং অপ্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে পাভেল দুরভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার (২৪ অগস্ট) ফ্রান্সের বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। অভিযোগ উঠেছে, টেলিগ্রামে মডারেটরের অভাব। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাভেল দুরভের ম্যাসেজিং অ্যাপে মডারেটরের অভাব রয়েছে, যা মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকী এমনটাও অভিযোগ রাশিয়া- ইউক্রেন যুদ্ধের নানারকম অপরাধমূলক তথ্য টেলিগ্রামের মাধ্যমে পাচার হচ্ছে। তাতে সায় রয়েছে অ্যাপের কর্ণধারের। এই মূহুর্তে পাভেল দুরভ ফ্রান্সের পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা উঠতেই আরও একাধিক তথ্য বেরিয়ে এসেছে। ২৯ অগস্ট বৃহস্পতিবার, ফ্রান্সের আদালতে টেলিগ্রামের সিইও পাভেল দুরভের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি এবং মাদক পাচারের অনুমতি-সহ মেসেজিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত একাধিক আইনের লঙ্ঘনের অভিযোগ এনেছে। এবং তাকে দেশ ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে।

দেশটি পাভেল দুরভকে চার দিনের জিজ্ঞাসাবাদের পরে আদালতে পেশ করেছে। এই প্রসঙ্গে ফরাসি প্রসিকিউটর লর বেকুউ বলেছেন, “টেলিগ্রামের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি এবং অপ্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে পাভেল দুরভ। তাই এই সকল অভিযোগের ভিত্তিতে এই অনলাইন প্ল্যাটফর্মে আরও অপরাধমূলক কার্যকলাপ চলছে কিনা তা তদন্ত করা হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, টেলিগ্রামের বিরুদ্ধে অপরাধমূলক তথ্য আদান-প্রদান, মানি লন্ডারিং এবং অপরাধীদের ক্রিপ্টোগ্রাফিক পরিষেবা প্রদানের অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে পাভেল দুরভ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করেছে। উল্লেখ্য, পাভেল দুরভকে ‘সংগঠিত অপরাধ’ তদন্তের অংশ হিসাবে প্যারিসের বাইরে লে বুর্গেট বিমানবন্দরে শনিবার, আগস্ট ২৪-এ গ্রেফতার করা হয়েছিল৷ এরপর দুরভকে ৫ মিলিয়ন ইউরো (৪৬,৭১,০১,০৪৩) জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং শর্তে যে তিনি ফ্রান্সে থাকবেন এবং সপ্তাহে দুবার থানায় রিপোর্ট করবেন। তদন্তে প্রাথমিক অভিযোগও দায়ের করা হয়েছে।

তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল “একটি সংগঠিত গোষ্ঠীর দ্বারা অবৈধ লেনদেনের অনুমতি দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় জটিলতা”। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ফরাসি আইনের অধীনে প্রাথমিক অভিযোগ আনা হলেও আরও তদন্ত করা হবে। যদিও পাভেল দুরভ একটি বিবৃতিতে, টেলিগ্রাম অভিযোগগুলিকে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে। এবং জানিয়েছেন তাঁর আড়াল করার কিছুই নেই। তিনি প্রায়শই ইউরোপে ভ্রমণ করেন।

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল