চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আকাশে মন্দার মেঘ, সুদের হার বৃদ্ধি মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের

আন্তর্জাতিক ডেস্ক:  এক লপ্তে সুদের হার অনেকটাই বাড়িয়ে দিল আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০০৭ সালের পর এই প্রথম সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিল। সুদের হার ছিল ৪.২৫। সেটা বাড়িয়ে করা হয়েছে ৪.৫০।২০০৭ সালে শেষবার সুদের হার বৃদ্ধি করেছিল মার্কিন ফেডারেল রিজার্ভ।

ফেডারেল ওপেন মার্কেট কমিটি এই সুদ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, সম্ভাব্য আর্থিক মন্দা, বর্তমানে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা মাথায় রেখেই সুদের হার বৃদ্ধি করতে হয়েছে। সুদ বৃদ্ধির পাশাপাশি আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, চলতি অর্থবর্ষে আমেরিকা অভ্যন্তরীণ উৎপাদনের হার লক্ষ্যমাত্রার থেকে ০.৫ শতাংশ কম হবে। বাড়বে মূল্যস্ফীতি। পরবর্তী বছরেও সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে ফেডারেল রিজার্ভের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

ফেডারেল রিজার্ভের সুদ বৃদ্ধিতে মার্কিন শিল্পমহল অখুশি। তারা আশা করেছিল, করোনা-উত্তর পরিস্থিতির কথা চিন্তা করে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার একই রাখবে। সেটা হলে শিল্পমহল অনেকটাই স্বস্তিতে থাকত।

সাংবাদিক সম্মেলনে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, মুদ্রাস্ফীতি এবং সম্ভাব্য আর্থিক মন্দার কথা মাথায় রেখে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে আমেরিকার মোট আভ্যন্তরীণ উৎপাদনের হার কেমন থাকবে, সেটাও সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন কেন্দ্রীয় ব্যাঙ্কের চেয়ারম্যান। মঙ্গলবার আমেরিকার শ্রম দফতর বিবৃতি জারি করে জানায়, নভেম্বরে গ্রাহক মূল্য সূচকে সামান্য পরিবর্তন হয়েছে। সূচক বেড়েছে ০.১ শতাংশ। 

আরও পড়ুন মধ্যবিত্তের স্বস্তি! রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

 

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ