তুরস্কে মাত্র ছয় ঘণ্টায় ভারতীয় সেনা তৈরি করল ফিল্ড হসপিটাল

হয়েছে অপারেশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কম্পন বিধস্ত তুরস্কবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভূমিকম্পে মৃতদের উদ্ধারের পাশাপাশি ধ্বংস্তুপের তলায় যারা চাপা পড়ে রয়েছেন, তাদের দ্রুত উদ্ধার চিকিৎসার ব্যবস্থা করছে। আহতদের চিকিৎসা চলছে ভারতীয় সেনার তৈরি ফিল্ড হসপিটালে। তুরস্কের হাতায়ায় ভারতীয় সেনা তৈরি করেছে একটি ফিল্ড হসপিটাল, তৈরি করতে সময় লেগেছে মাত্র ছয় ঘণ্টা। হাসপাতাল খোলা ২৪ ঘণ্টা।

ফিল্ড হাসপাতালের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল যদুবীর সিং। যদুবীর সিং জানিয়েছেন, হাসপাতালে প্রায় ৮শোর মতো ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা করছে ভারতীয় সেনা মেডিক্যাল ইউনিট। দিন-রাত ২৪ ঘণ্টা খোলা এই ফিল্ড হসপিটাল। যাদের চোট আঘাত তুলনামূলকভাবে কম, তাদের কিছুদিন রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। চোট যাদের গুরুতর, তারা পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত রেখে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই ফিল্ড হসপিটালে।

লেফটেন্যান্ট কর্নেল আদর্শ জানিয়েছেন, চোট আঘাতের পাশাপাশি এই সব হাসপাতালে অপারেশনও করা সম্ভব। এখনও পর্যন্ত ১০টি বড় ধরনের অপারেশন হয়েছে এই সব ফিল্ড হাসপাতালে। চিকিৎসায় অভূতপূর্ব সাড়া পেয়েছেন অনেকেই। প্রত্যেকেই ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে।  

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো, সেখানে দেখা গিয়েছে ভূমিকম্পে জখন এক মহিলা ছিলে এই ফিল্ড হসপিটালে। সুস্থ হয়ে ওঠার পর ফিল্ড হসপিটাল থেকে ডিসচার্জের দিন তিনি এক ভারতীয় জওয়ানকে আলিঙ্গন করেন। কুর্নিশ জানান তাদের। 

আরও পড়ুন তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় লুঠতরাজ, গ্রেফতার ৪৮ লুটেরা

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের