৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৯ মাস হয়ে গিয়েছে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৯ মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমন তথ্যই সামনে এসেছে। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়েছেন। তারপরে থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। নির্বাচনী প্রচারে নেমে তিনি আমেরিকাকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় বসে সেই কাজই করছেন তিনি।

জানা গিয়েছে, বিগত ৯ মাসে ৮০ হাজার অভিবাসীর ভিসা বাতিল করা হয়েছে। তারমধ্যে অনেকেই বৈধ রয়েছেন বলে জানা যাচ্ছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, বাতিল হওয়া ভিসাধারীদের ১৬ হাজার ভিসা বাতিল করা হয়েছে মদ্যপ অবস্থা গাড়ি চালানোর কারণে। অশান্তি ছড়ানোর কারণে ১২ হাজার ভিসা বাতিল করা হয়েছে। চুরির অভিযোগে ৮ হাজার ভিসা বাতিল হয়েছে। ভিসা বাতিলের মধ্যে অর্ধেকের বেশি এই তিন কারণই মূল। ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও অনেকেই ছিলেন। পাশাপাশি সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগও রয়েছে।

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হাজার হাজার নন–ইমিগ্র্যান্টের ভিসা বাতিল করা হয়েছে। আগামী দিনে আরও বাতিল করা হবে বলে জানানো হয়েছে। যাঁরা মার্কিন বিদেশমন্ত্রকের নীতির সঙ্গে মানানসই নয়, যাঁরা নিয়ম মেনে চলছে না, তাঁদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ওয়াশিংটনে ভিসা বাতিল করার কাজ শুরু হয়েছিল। পরে দেশজুড়ে সেই অভিযান চালায় পুলিশ, কাস্টমস পুলিশ, আধাসামরিক বাহিনী। যেসকল অভবাসীদের নথি নেই তাঁদের আটক করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু