আড়াই বছর বাদে ফের টুইটারে ফিরলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নির্বাচনে কারচুপি মামলায় গ্রেফতারের দিনেই সমাজমাধ্যম টুইটারে (বর্তমানে এক্স)ফিরলেন প্রাক্তন মার্কিন প্রে্সিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মাইক্রো ব্লগিং সাইটে নিজের অ্যাকলাউন্ট ফিরে পেয়েই প্রথম পোস্টে অনুরাগীদের কাছে নির্বাচনের জন্য অনুদান চেয়েছেন রিপাবলিকান নেতা তথা অন্যতম ধনকুবের রাজনীতিবিদ। মার্কিনিদের কাছে এখনও কতটা জনপ্রিয় ট্রাম্প, তা বোঝা গিয়েছে প্রথম টুইটে। ৫০ মিনিটেই ১৪ মিলিয়ন ভিউ হয়েছে প্রথম টুইটটি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। ওই ফলাফল মেনে নিতে পারেননি রিপাবলিকান নেতা। নির্বাচনী ফলাফলের বিরোধিতা করে টুইটার-সহ একাধিক সমাজমাধ্যমে সরব হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ তোলেন,, নির্বাচনী ফলাফলে কারচুপি করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ভবন ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের অনুরাগীরা। অভিযোগ ওঠে সমাজমাধ্যম টুইটারে ঘৃণা ভাষণ ছড়িয়ে সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা চালাতে উ‍ৎসাহ জুগিয়েছেন ট্রাম্প। সমাজমাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

গত বছর জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর জনপ্রিওয় সমাজমাধ্যমটি কেনার পরেই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে একাধিকবার সওয়াল করতে শোনা গিয়েছে তাঁকে। ফলে জল্পনা শুরু হয়, ফের টুইটারে ফিরতে পারেন ট্রাম্প। সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের নাম বদলে ‘এক্স’ রেখেছেন কর্ণধার ইলন মাস্ক। আর সেই এক্সে এবার ফিরলেন এক্স মার্কিন প্রেসিডেন্ট।

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে