থাকল না টুইটার, নতুন নাম হল এক্স, বদলে গেল লোগোও

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইঙ্গিত মিলেছিল রবিবারই। খোদ টুইটার কর্ণধার ইলন মাস্ক জানিয়েছিলেন, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটকে। নাম যেমন পরিবর্তন হবে, তেমনই লোগোও বদলে ফেলা হবে। উড়ে যাবে ১৭ বছর ধরে থাকা নীল পাখি। টুইটারের নয়া নাম যে তাঁর পছন্দের এক্স হবে সেই আভাসও দিয়েছিলেন। অবশেষে সোমবার সকালে টুইটারের সিইও লিন্ডা ইয়াক্কারিনো টুইট করে জানিয়েছেন, ‘টুইটারের নতুন নাম হছে এক্স। আর নীল পাখির জায়গায় লোগো হয়ে আসছে ইংরেজি ক্যাটপিটাল লেটার এক্স।’

নতুন নামকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই টুইট করতে শুরু করেছেন নেটা নাগরিককরা। অনেকেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটকে ‘শুভ জন্মদিন’-এর শুভেচ্ছাও জানিয়েছেন। তবে টুইটারের পরিচিত নীল পাখি উড়ে যাওয়ার খবরে অনেকেই দুঃখপ্রকাশও করেছেন। চলতি বছরেই আর্থিক লেনদেনের টুইটার পরিচালনাকারী সংস্থার নাম এক্স করপোরেশন রেখেছিলেন ইলন মাস্ক। রবিবার রাত থেকেই এক্সডট কম লিখলে খুলে যাচ্ছিল টুইটার।

আচমকাই টুইটারকে নয়া আঙ্গিকে হাজির করলেন কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এক্সডটকমকে একটি অলরাউন্ডার অ্যাপ হিসেবে হাজির করতে চাইছেন মাস্ক। যে অ্যাপে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পাশাপাশি অনলাইন পেমেন্ট, অনলাইন শপিং, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ মিলবে। অর্থা‍ৎ আলাদা কাজের জন্য আর আলাদা–আলাদা অ্যাপ রাখতে হবে না।    

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’