সিট বেল্ট না পরার জন্য ক্ষমা চাইলেন ঋষি সুনক

সিট বেল্ট না পরা এক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন:  সিট বেল্ট না পরে্ব নিয়ম ভাঙার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জেমি ডেভিস বলেছেন, অনবধানবশত ওই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ওই ভুলের জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। তিনি মনে করেন প্রত্যেক নাগরিকেরই সিট বেল্ পরা উচিত। যদিও ঋষি সুনক ক্ষমা চাইলেও বিষয়টি এত সহজে ছেড়ে দিতে নারাজ বিরোধী শিবির লেবার পার্টি। দলের এক মুখপাত্র টিপ্পনি কেটে বলেছেন, ‘একের পর এক ভুল করে চলেছেন প্রধানমন্ত্রী। কীভাবে ডেবিট কার্ড, সিট বেল্ট ব্যবহার করতে হয় তা জানেন না তিনি! সম্ভবত তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিট বেল্ট ছাড়াই নিজের আসনে বসে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনে যেখানে সিট বেল্ট না পরা শাস্তিযোগ্য অপরাধ এবং ন্যূনতম ৫০০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে, সেখানে কেন দেশের প্রশাসনিক প্রধানকে ছাড় দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটা নাগরিকদের একাংশ।

সমালোচনার মুখে অবশ্য সিট বেল্ট না পরার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, উত্তর-পশচিম ইংল্যান্ড সফরের সময়ে গাড়িতে চেপে যাওয়ার সময়ে ইনস্টাগ্রাম মেসেজ রেকর্ড করার সময়ে ভুলবশত সিট বেল্ট পরতে ভুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই ঘটনা মোটেও ইচ্ছাকৃত নয়। তবুও ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি সফরের সময়ে রাজ পরিবারের জন্য বরাদ্দ রয়্যাল এয়ার ফোর্সের বিমান ব্যবহার করেও বিতর্কে জড়িয়েছিলেন ঋষি সুনক।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই