রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে আকাশ যুদ্ধে টক্কর দিতে ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল যুদ্ধবিমান কিনছে ইউক্রেন। আজ সোমবার (১৭ নভেম্বর) প্যারিসে এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। আর এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে, তাহলে রুশ-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে?

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ। আর ওই যুদ্ধে প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালির মতো বিশ্বের শক্তিশালী দেশগুলি। কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে চলেছে দেশগুলি। ফলে বিশ্বের আন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার বিরুদ্ধে সাড়ে তিন বছর ধরে লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়েছে ইউক্রেন।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেই রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আসরে ঝাঁপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আলাস্কাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকে বসেছিলেন। কিন্তু নিস্ফলা থেকে গিয়েছে ওই বৈঠক। এদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ‘ইউক্রেন আগামী ১০ বছরে ১০০টি ফরাসি-নির্মিত রাফাল  যুদ্ধবিমান পাবে ফ্রান্স থেকে। তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও কিনবে।’ ফ্রান্সের ভিলাকুব্লে সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘ফরাসি সহায়তায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা।’ অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, ‘আমরা ১০০টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করছি। ইউক্রেনের সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। পাশাপাশি ইউক্রেনকে ড্রোন, ড্রোন ইন্টারসেপ্টর এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা হবে।’

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো কোচ হাবাস

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

তারকেশ্বর পুরসভায় বড় ধাক্কা তৃণমূলের, ভেঙে দেওয়া হল পুরবোর্ড

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ট্যালেন্ট ব্ল্যাক হোল! আমেরিকা ছেড়ে চিনের বিশ্ববিদ্যালয়ে যোগ নোবেলজয়ী বিজ্ঞানী ইয়াঘির

‘মুখ্যমন্ত্রী’র ছেলে তকমা মুছতে ২৩ বছর সময় লেগে গেল’, কেন এমন কথা বললেন রীতেশ?

পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিলেন হাফিজ সইদ, চার্জশিটে দাবি এনআইএ-র

কনেকে ছেড়ে বন্ধুর গলায় মালা পরাল বর, তার পর যা ঘটল শুনলে …

অনুদান চুরি কাণ্ডে বিপাকে চম্পত রায়, ইস্তফা গ্রহণ করল রাম মন্দির অছি পরিষদ

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের মধ্যে তুমুল সংঘর্ষে ৪ কারারক্ষী-সহ নিহত ২৫

তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ঋত শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা

‘খামেনির মতোই পরিণতি হবে’, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইজরায়েলের রক্ষা মন্ত্রীর

বারুইপুর তদন্তে নয়া মোড়, পুকুর থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ