রুশ হামলায় প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৮,০০৬ নিরীহ নাগরিক: জাতিসঙ্ঘ

আহত হয়েছেন ১৩ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ ফেব্রুয়ারি ইউক্রেন-রুশ যুদ্ধের এক বছর পূর্ণ হতে চলছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। গত এক বছরে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন আট হাজারের বেশি নিরীহ ইউক্রেনীয় নাগরিক। আর আহত হয়েছেন ১৩ হাজারের বেশি বেসামরিক নাগরিক। আজ মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর হিউম্যানস রাইটসের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক সাংবাদিকদের বলেছেন, ‘গত ১২ মাসে রুশ হামলায় ৮ হাজার ৬ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় গুরুতর জখম হয়েছেন ১৩ হাজার ২৮৭ জন বেসামরিক নাগরিক। সংখ্যাটি আরও বেশি হতে পারে। যে পরিসংখ্যান আমরা পেয়েছি তা হিমশৈলীর চূড়ামাত্র। রুশ হামলায় কতজন মারা গিয়েছেন সেই সংখ্যা জহয়তো কোনও দিনও জানা যাবে না।’

যুদ্ধের কারণে প্রচণ্ড শীতের সময়ে ইউক্রেনের এক কোটি ৮০ লক্ষের মতো মানুষকে চরম প্রতিকুলতার সঙ্গে দিন কাটাতে হয়েছে বলে উল্লেখ করে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, ‘বিদ্যু‍ৎ ও জলের অভাবে পুরো শীতকালে চরম অবর্ণনীয় অবস্থায় দিন কাটাতে হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষকে। এক কোটি ৪০ লক্ষ ইউক্রেনীয় যুদ্ধের হাত থেকে বাঁচতে নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের