ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তুরস্কের পূর্বাঞ্চলের মালায়ত্যা প্রদেশের বাতিলগাজিতে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের কার্যকলাপ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে। তুলনামূলকভাবে কম গভীরতার এই ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে যে কম্পন অনুভূত হয়, তা একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় সাধারণত বেশি শক্তিশালী হয়ে থাকে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে কম্পনের আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন।

ভূমিকম্পে বার বারই বিধ্বস্ত হয়েছে তুরস্ক। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৩ এপ্রিল ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের ইস্তান্বুল শহর। ইস্তান্বুলের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মারমারা সাগরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তরফে জানানো হয়েছে, তুরস্কের পূর্বাঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ আনাতোলীয় টেকটনিক পাতের উপর অবস্থিত। ইউরেশীয় এবং আরবীয় পাতের মাঝে চ্যুতি বরাবর রয়েছে এই আনাতোলীয় টেকটনিক পাত। যে চ্যুতিরেখা বরাবর ইউরেশীয় এবং আনাতোলীয় টেকটনিক পাতের মিলন হয়েছে, তাকে বলে উত্তর আনাতোলিয়া চ্যুতিরেখা । উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাহরামানমারাস প্রদেশে আঘাত হেনেছিল শক্তিশালী ভূমিকম্প। শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়ে আছে সেই আঘাত। তাতে প্রাণ হারিয়েছিলেন ৫৩ হাজারের বেশি।

গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের দক্ষিণ-পূর্ব হাতয় প্রদেশ এবং প্রতিবেশী সিরিয়া। এতে ৪৫ হাজারের বেশি মানুষ মারা যান। ১০ লাখের বেশি মানুষ গৃহহারা হন।

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান