আমেরিকার ভেটো প্রয়োগ, রাষ্ট্রপুঞ্জের পূর্ণাঙ্গ সদস্যপদ পেল না প্যালেস্টাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা উপত্যকায় ইজরায়েলি জল্লাদ বাহিনীর খুল্লামখুল্লা গণহত্যাকে আগেই সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বৃহস্পতিবার ভেটো প্রয়োগ করে প্যালেস্টাইনের  রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্যপদ পাওয়া আটকে দিলেন আমেরিকার প্রতিনিধি। আর ওয়াশিংটনের এই আচরণে বেজায় চটেছে রাশিয়া। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘ফিলিস্তিনিদের কী চোখে দেখে ওযাশিংটন, তা ভেটো প্রয়োগেই স্পষ্ট।’

বর্তমানে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সদস্য হিসাবে রয়েছে প্যালেস্টাইন। এক যুগ আগে অর্থা‍ৎ ২০১২ সালেই স্থায়ী বা পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়েছিল। নিয়মানুযায়ী, স্থায়ী সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যর সমর্থন প্রয়োজন। নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সাধারণ পরিষদের কাছে সংশ্লিষ্ট দেশকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাব করা হয়।

গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া নিয়ে বিতর্কের পরে ভোটাভুটি হয়। ওই ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের সদস্য ১২টি দেশ প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে সমর্থন জানায়। ভোট দানে বিরত থাকে ব্রিটেন ও সুই‍ৎজারল্যান্ড। আর আমেরিকা ভেটো প্রয়োগ করে। ফলে ওই প্রস্তাব গৃহীত হয়নি। ওয়াশিংটনের এমন ভূমিকায় বেজায় চটেছে রাশোইয়া। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমেরিকা কী চোখে প্যালেস্তানিয়দের দেখে তা প্রমাণিত। ইজরায়েলের স্বার্থরক্ষাই বাইডেন প্রশাসনের একমাত্র কাজ।’ ভেটো প্রয়োগ করে প্যালেস্টাইনের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া রুখে দেওয়াও বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের