জনবহুল এলাকায় আকাশপথে ভয়াবহ হামলা, তেহরানে নিহত ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আরও জটিল হচ্ছে পরিস্থিতি। যুদ্ধ থামার বদলে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। এবার তেহেরানের জনবহুল এলাকায় বিমান হামলা চালানো হয়েছে । ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, সোমবার (৬ এপ্রিল, ২০২৬) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো  হয়েছে এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

সোমবার ভোরের এই হামলার দায় ইজরায়েল বা আমেরিকা কোনো পক্ষই স্বীকার করেনি। তবে এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন  ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে তা না হলে ফল মারাত্মক হবে।  সোমবার ভোরে চালানো বিমান হামলায় তেহরানের ‘শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি’-কেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।  তবে যাই হোক এই হামলার পর মধ্যপ্রাচ্যে  যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। 

আরও পড়ুন: জ্বালানি সঙ্কট মোকাবিলায় নেপালে নতুন নিয়ম চালু করল বলেন্দ্র শাহের সরকার

মঙ্গল্বারের মধ্যে হরমুজের দরজা খুলে দেওয়ার জন্য ইরানকে সময় বেঁধে দিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে  ইরানের সংস্কৃতি মন্ত্রী সায়েদ রেজা সালিহি-আমিরি   ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলোকে উড়িয়ে দিয়েছেন । সেই সঙ্গেই আমেরিকার সর্বোচ্চ নেতাকে  ‘মানসিকভাবে অস্থির ও বিভ্রমগ্রস্ত এক ব্যক্তি’ হিসেবে দাবি করেছেন।  সালিহি-আমিরি বলেন, “মনে হচ্ছে ট্রাম্প এমন এক ধাঁধায় পরিণত হয়েছেন, যাকে বিশ্লেষণ করে পুরোপুরি বুঝে ওঠা ইরানি কিংবা আমেরিকান কারো পক্ষেই সম্ভব হচ্ছে না।” তিনি আরও বলেন, হরমুজ প্রণালী “সমগ্র বিশ্বের জন্য উন্মুক্ত, কিন্তু ইরানের শত্রুদের জন্য তা রুদ্ধ।” 

 

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন