মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাটিতে আমেরিকার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে প্রাণহানির খবর সামনে এসেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি এলাকায় রাতের দিকে মার্কিন বাহিনীর হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। এর ফলে সাম্প্রতিক মার্কিন হামলাগুলিতে ইরানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর জানিয়েছেন, রাতের হামলায় তিনটি পৃথক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানেই সাতজন প্রাণ হারান এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রশাসনের তরফে পাওয়া এই তথ্য প্রকাশ করেছে। এর আগে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে আরও একটি মার্কিন হামলার খবর পাওয়া যায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।

আরও পড়ুন: ‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

পরপর হামলা ও প্রাণহানির ঘটনায় ইরানের বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। অন্যদিকে, হামলার লক্ষ্যবস্তু এবং সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা